- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬ ০৯:০০ পিএম
গলাচিপায় রাবনাবাদ সেতুর নির্মাণকাজের অগ্রগতি দেখলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় রাবনাবাদ নদীর ওপর নির্মাণাধীন রাবনাবাদ সেতুর চলমান নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গলাচিপা পৌর শহরের ফেরিঘাট এলাকায় গিয়ে তিনি সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে খোঁজখবর নেন এবং স্থানীয় নির্বাচনী এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।
এ সময় প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘আমরা গত অর্থবছরের শেষ সময়ে সরকার গঠন করেছি। এই অর্থবছরে যেসব উন্নয়নমূলক কাজ ও পরিকল্পনা রয়েছে এবং মাঠপর্যায়ে যেসব কাজ চলমান রয়েছে, সেগুলো দেখার পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও তাদের খোঁজখবর নেওয়ার জন্য মূলত গলাচিপায় এসেছি।’
উল্লেখ্য, চলতি বছরের ১৭ মার্চ গলাচিপা ও দশমিনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেতুটির মোট দৈর্ঘ্য ৮৮২ দশমিক ৮১ মিটার। প্রকল্পটির চুক্তিমূল্য প্রায় ১৬৪ কোটি টাকা। ২০২৭ সালের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নুরুল হক নুর নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে তদারকি করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে দ্রুত নির্মাণকাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!