- সঞ্জিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ১০:৩৪ পিএম
গলাচিপায় প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা
পটুয়াখালীর গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর-এর জনকল্যাণমূলক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগ রক্ষার লক্ষ্যে তাঁর প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাতটার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সী, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রাসেল প্যাদা, সদস্য সচিব মো. আবুল হোসেন, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন, সদস্য সচিব নাজমুল হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, তাওহীদ ইমরান, চরকাজল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা, পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. রেজাউল হাওলাদার, পৌর যুব অধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে পটুয়াখালী থেকে গলাচিপা উপজেলায় পৌঁছানোর পথে আবু নাঈম বিভিন্ন স্থানে শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু নাঈম বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর তাঁকে গলাচিপা-দশমিনা উপজেলার জনকল্যাণমূলক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগ রক্ষার দায়িত্ব দিয়েছেন।
তিনি দলমত নির্বিশেষে সকল নাগরিককে সেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!