- প্রকাশিত: ১ জুন ২০২৬ ১২:২৫ পিএম
গলাচিপায় ঐতিহ্যবাহী ঘোড়ার থৌল অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সদর ইউনিয়নের উত্তর চরখালী অক্ষয় রামের পূবের বিলে হাতেম আলী হাওলাদারের বাড়ির দরজায় ঐতিহ্যবাহী ঘোড়ার থৌল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪:৩০মিনিটের সময় ইউনিয়ন পরিষদের সদস্য কাওসার আহমেদ এই ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন। এই প্রতিযোগিতায় মোট ৮টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়ার থৌল প্রতিযোগিতা দেখতে দুপুর ৩টা থেকেই চরখালীর হাওলাদার বাড়ির দরজায় পূবের বিলে মানুষ জড়ো হতে থাকে।বিলের দুই পাশে প্রায় দুই হাজারের মানুষের উপস্থিতি দেখা যায়। গ্রামীণ ঐতিহ্যের এই ঘোড়ার থৌল প্রতিযোগিতা দেখতে পূবের বিলে মা-বোন, চাচা-চাচী, দাদা-দাদী, খালা-খালু এক কথায় ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণির মানুষকেই দেখা গেছে।এ সময় তাদের চোখে মুখে এক আনন্দের ছাপ দেখতে পাওয়া যায়। উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলিম আকন তার মাইকেল,কালু মাস্তান, মেঘলা,বাদশা নামের চারটি ঘোড়া নিয়ে এই ঘোড় দৌড়ে অংশগ্রহণ করেন। এ সময় সেলিম আকন জানান তিনি দীর্ঘ ৮ বছর ধরে গলাচিপা, বাউফল,বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, দশমিনা ঝালকাঠিসহ বিভিন্ন এলাকায় তার নিজের ঘোড়া নিয়ে ঘোড়ার থৌল প্রতিযোগিতায় অংশগ্রহন করে থাকি।এ ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ঘোড়ার থৌল হলে ফোনের মাধ্যমে আমরা বানা করিএবং সেখানে আমরা অংশগ্রহণ করি। ঘোড়ার থৌল প্রতিযোগিতায় মোট চারবার রেস করা হয় এই চারবারের মধ্যে দুইবার সেলিম আকনের মাইকেল প্রথম স্হান অধিকার করায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের সদস্য কাওসার আহমেদ বলেন,আমি নিজ থেকে ব্যক্তিগত উদ্যোগেই এই ঘোড়ার থৌল প্রতিযোগিতার আয়োজন করেছি।এর আগেও আমি এই প্রতিযোগিতার আয়োজন করেছি।গ্রামের সাধারণ মানুষের মধ্যে বিনোদনের উদ্দেশ্যেই আমার এই আয়োজন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!