- প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৩ পিএম
গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ৯৬ ঘণ্টা নিখোঁজ থাকার পর যুবক হাসানের লাশ চরকাজল গ্যাস ফিল্ড এলাকায় তেঁতুলিয়া নদীতে ভেসে উঠে। শনিবার বিকেল ৪টার দিকে স্থানীয়রা নদীতে লাশটি ভেসে উঠতে দেখতে পেলে পুলিশকে খবর দেয়। চরশিবা পুলিশ ফাড়ির সদস্যরা হাসানের লাশ উদ্ধার করে সনাক্তের জন্য পরিবারের লোকজনকে খবর দেয়। হাসানের মরদেহটি নৌপুলিশের কাছে হস্তান্তরের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চরশিবা পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই মো. কামাল উদ্দিন। পুলিশ ও হাসানের পরিবার সূত্রে জানা গেছে, হাসান বিয়ে করার জন্য গত মঙ্গলবার চরকাজল যায়।
সেখানে মেয়েবাড়ি খাওয়া দাওয়া শেষ করে ওই দিন বিকেলেই গলাচিপার ডাকুয়া গ্রামের বাড়িতে ফিরে আসার জন্য চরকাজল লঞ্চঘাটে খেয়ার অপেক্ষা করেন। এসময় তিনি চরকাজল লঞ্চঘাটের পল্টুনের বালতি দিয়ে পানি তুলতে গিয়ে তেঁতুলিয়া নদীতে পড়ে যায়। পরে হাসানকে উদ্ধারের জন্য পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই দিন চেষ্টা করেও উদ্ধার কাজ পরিত্যাক্ত ঘোষণা করেন। নিখোঁজের চারদিন পর শনিবার বিকেল ৪টার দিকে হাসানের লাশ তেঁতুলিয়া নদীর চরকাজল এলাকার গ্যাস ফিল্ডের কাছে ভেসে উঠে।
লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করবে বলে নিশ্চিত হওয়া গেছে। গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী নুরু হাওলাদারের ছেলে হাসান (২৭)। এদিকে হাসানকে উদ্ধারের খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থল তেঁতুলিয়া নদীর গ্যাস ফিল্ডে রওয়ানা দিয়েছেন। গলাচিপা উপজেলার চরশিবা পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। হাসানের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!