- প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৪ পিএম
গলাচিপায় নান্না মিয়ার স্বপ্ন পূরণ হবে কি? পানপট্টি কলেজ
তারিখ ঃ ০২/১২/২০২৫ ইং
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে আব্দুল গণি মৃধার ছেলে মোঃ নান্না মিয়া (৮০), পানপট্টি কলেজ জীবনের শুরুর দিক থেকে এখন প্রায় শেষ প্রান্তে স্বপ্ন পূরণ হবে কি তার? এবিষয়ে নান্না মিয়া শিক্ষা মন্ত্রনালয়, ভূমি মন্ত্রনালয় একাধিকবার অভিযোগ করেও কোনো সুরহা পাচ্ছেনা। নান্না মিয়া বলেন, আমার বয়স এখন আশি দীর্ঘ ৩০ বছর ধরে পানপট্টিতে টিনশেডের একটি কলেজ তৈরি করেছি। যে কলেজের সভাপতি আমি, ঐ কলেজের নামে জমি ক্রয় করেছি। ঐ কলেজে প্রায় ১৪ জন শিক্ষক ছিল, প্রায় ১০০ জনের মতো শিক্ষার্থী ছিল। উপরে টিনশেড নিচে পাকা ছিল। ঐ কলেজের নামে জমি দেড় একর নেওয়া হয়েছে। কিš‘ ভুলবশত খতিয়ানের দাগ ভুল থাকায় খাস জমিতে কলেজটি করা হয়েছে। এই বিষয় নিয়ে বেশ অনেক বছর পর্যন্ত ভুগতেছি। আমি বৃদ্ধ মানুষ মৃত্যুর আগে যদি দেখে যেতে পারতাম কলেজটি দ্বারপ্রান্তে দাড়িয়েছে তাহলে আমার জীবন সার্থক হতো। কলেজটির কাগজপত্র নিয়ে একাধিকবার ঢাকা, বরিশাল, পটুয়াখালী ও গলাচিপায় ঘুরলেও কোনো সুরহা হ”েছ না। তাই নিজের কাছে নিজেকে অপরাধী লাগছে। আমি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সদয় দৃষ্টি কামনা করছি যাহাতে আমার পানপট্টি কলেজটি সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এবিষয়ে পানপট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা বলেন, পানপট্টি ইউনিয়নে এই কলেজটি মোঃ নান্না মিয়ার প্রচেষ্টায় ২০০০ সনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষায় অনগ্রসর পরিবারের ছেলেমেয়েরা স্বপ্ন দেখে লেখা পড়া করে উ”চ শিক্ষায় শিক্ষিত হবে। তিনি আরও বলেন, প্রাকৃতিক দূর্যোগে সিডর, আয়লায় প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্থ হলে ¯ স্থানীয় লোকজন ও নান্না মিয়ার নের্তৃত্বে মেরামত করা হয়। দীর্ঘদিন পর্যন্ত প্রতিষ্ঠানটি মেরামত না করায় বর্তমানে জরাজীর্ণ অব¯’ায়, পুরাতন হয়ে যাওয়ায় প্রত্যেক শ্রেণিকক্ষে বৃষ্টির পানি পড়ে। শিক্ষার্থীদের ক্লাস নিতে শিক্ষকদের কষ্ট হয়। সরকারি ভাবে কলেজটি পাকা ভবন নির্মান করে শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ গড়ে তোলা হলে শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি মনোযোগী পরিবেশ গড়ে তোলা সম্ভব। এবিষয়ে ঐ এলাকার আমির হামজা, নজরুল মেম্বর, ইসাহাক মিয়া, রাজ্জাক মিয়া এরা জানান, ২০০০ সনে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে মোঃ নান্না মিয়ার নের্তৃত্বে কলেজটি সুন্দরভাবে পরিচালনা হয়। সরকারি ভাবে কলেজটিতে অনুদান পেলে কলেজটির জীবন আবার ফিরে পেতে পারে। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আপনার মাধ্যমে শুনেছি ঘটনা¯’ল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যব¯’া নেওয়া হ
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!