- প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ০৩:৩৫ পিএম
গলাচিপায় মহাশ্মশানে দীপাবলী উৎসবে পুণ্যার্থীদের মিলনমেলা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা মহাশ্মশানে দীপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদের উপস্থিতিতে এক অভিস্মরণীয় মিলনমেলায় রূপ নেয় এলাকা। ভিন্নরূপের উৎসব আমেজে মুখরিত হয় মহাশ্মশান প্রাঙ্গণ। দূরদূরান্ত থেকে আগত পূজারীরা প্রয়াত স্বজনদের সমাধিতে প্রদীপ প্রজ্জ্বলন, গীতা পাঠ এবং পছন্দের খাবার সাজিয়ে রেখে শ্রদ্ধা নিবেদন করেন। স্মরণানুষ্ঠান ঘিরে দেশ-বিদেশের স্বজনদের মিলনমেলায় পরিণত হয় এ দীপাবলী।
প্রায় একশ বছর ধরে গলাচিপা মহাশ্মশানে অনুষ্ঠিত হয়ে আসছে এই দীপাবলী উৎসব। প্রতিবছর কালীপূজার আগের দিন ভূত চতুর্দ্দশীতে হিন্দুধর্মাবলম্বীরা তাদের প্রয়াত আত্মীয়দের সমাধিতে দ্বীপ জ্বেলে স্মরণ করে থাকেন। সোমবার সন্ধ্যার পর মহাশ্মশান পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সবাই নিজেদের প্রয়াত প্রিয়জনের জন্য প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন, গীতা পাঠ করেন এবং আত্মার শান্তি কামনায় খাবার নিবেদন করেন।
কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত জানান, প্রতিবছরের মতো এবারও দূরদূরান্ত থেকে শত শত পূণ্যার্থী মহাশ্মশানে সমবেত হয়েছেন। প্রিয়জনদের আত্মার শান্তি কামনায় তারা দ্বীপ জ্বালিয়ে ও খাবার সাজিয়ে স্মরণ করেছেন প্রয়াত স্বজনদের। তিনি বলেন, এবারের সমাগম গলাচিপার দীপাবলীকে করেছে আরও অনন্য।
কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলিপ বর্ণিক বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ বছরও দীপাবলী অনুষ্ঠিত হয়েছে। তিনি কালিবাড়ী কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!