- প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬ ১০:২২ এএম
গলাচিপায় কালাজ্বর চিকিৎসা কেন্দ্রের যাত্রা শুরু, চিকিৎসাকর্মীদের প্রশিক্ষণ
সঞ্জিব দাস, গলাচিপা( পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালাজ্বর (ভিসেরাল লিশম্যানিয়াসিস) কেস ম্যানেজমেন্ট ও DHIS-2 Tracker বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালাজ্বর চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
রোগ নিয়ন্ত্রণ শাখা (CDC) ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS), স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে চিকিৎসক, নার্স, ল্যাব টেকনোলজিস্ট, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিসংখ্যানবিদ, স্টোরকিপারসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডা. মো. কামরুল হাসান, CDC-এর ন্যাশনাল কনসালটেন্ট ডা. মো. মঞ্জুরুল করিম চৌধুরী, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুর আসাদুজ্জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট ডা. আবু নাইম আখন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে কালাজ্বর শনাক্তকরণ, কেস ম্যানেজমেন্ট, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ব্যবস্থাপনা এবং DHIS-2 Tracker-এর মাধ্যমে রোগীর তথ্য সংরক্ষণ ও রিপোর্টিং বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, এখন থেকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালাজ্বর আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে। জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত রেফারেল সেন্টারে পাঠানো হবে।এছাড়া ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কালাজ্বর মুক্ত করার লক্ষ্যে কাজ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃজলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলীয় জেলা বরগুনায় সবুজায়নের লক্ষ্যে ২১শ’ বৃক্ষরোপণ করেছে পূবালী ব্যাংক...
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) `উন্নত মমশির ক্লাবের উদ্যোগে 'জুলাই গণ-অভ্যুত্থান কুইজ, পরিবেশ সংরক্ষণ সেমিনার ও বৃক্ষ বিতরণ'...
-
সঞ্জিব দাস, গলাচিপা( পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালাজ্বর (ভিসেরাল লিশম্যানিয়াসিস) কেস ম্যানেজমেন্ট ও DHIS-2 Tracker বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!