- প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১১:২২ পিএম
গলাচিপায় গৃহবধূর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় গৃহবধূর রহস্য জনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মোসাঃ নাসরীন দম্পতি গলাচিপা পৌরসভার সামুদাবাদ ০৭ নম্বর ওয়ার্ডের গনি মিয়া সড়কের মোঃ জামাল হোসেন এর বাড়ির ভাড়াটিয়া। শুক্রবার রাত ১০ টা ১৫ মিনিটের দিকে মোসাঃ নাসরীন (২৭) কে তার স্বামী ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে প্রতিবেশী নাজমুল হুদা রিপন থানায় খবর দিলে থানা পুলিশের উপস্থিতিতে এবং স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙ্গে ঝুলন্ত মৃতদেহটি নামান হয়েছে। মৃত মোসাঃ নাসরীন পটুয়াখালীর বাউফলের ৩ নম্বর ওয়ার্ডের নওমানা ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম হাওলাদারের সন্তান। মৃতের দুই পুত্র সন্তান ইয়ামিন ইসলাম নাফিস ও ইয়াকিন ইসলাম রুবাইত রয়েছে। স্বামী মোঃ রেজাউল করিম সূত্রে, রাত ১০টার সময় তাদের শয়ন কক্ষে শুয়ে ছিলাম, এমন সময় তার স্ত্রী মোসাঃ নাসরীন বাথরুমে যাওয়ার কথা বলে শয়ন কক্ষ থেকে পাশের কক্ষে চলে যায়। পাশের কক্ষে গিয়েই ভেতর থেকে দরজার ছিটকানী আটকিয়ে দেয়। সে এবং তাদের বড় ছেলে দরজা খোলার জন্য বলে। দড়জা না খোলায় ধাক্কা দিলে তাতেও দরজা খুলেনা। ১৫ মিনিট ডাকাডাকি করার পরে তারা পাশে বারান্দায় গিয়ে দেখতে পায় তার স্ত্রী ফ্যানের সাথে ঝুলে আছে। স্ত্রী মোসাঃ নাসরীনকে এই অবস্থায় দেখে সে এবং বড় ছেলে ডাক চিৎকার করতে থাকে। মোসাঃ নাসরীন গলায় ফাসজনিত কারনে মৃত্যুবরন করেছেন জানালেন স্বামী মোঃ রেজাউল করিম।
থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠান হয়েছে। কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!