- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬ ০২:২৯ পিএম
গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীর গলাচিপায় খুশি আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টর দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড লোন্দা গ্রামে।
জানা গেছে, প্রায় ৭বছর আগে উপজেলার সদর ইউনিয়নের লোন্দা গ্রামের রবিউল হাসানের সাথে দিনাজপুর জেলার খুশি আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। সকালে স্বামী মাঠে গরু চড়াতে যায়। পরে স্বামী মাঠ থেকে ফিরে এসে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পায়। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ জানান, আত্মহত্যার ঘটনায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!