- প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ০২:৫৯ পিএম
গলাচিপায় এক ব্যক্তির বাড়িতে ভারতীয় নাগরিকের সন্ধান, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৯নং ওয়ার্ডে মোঃ হোসেন মোল্লার বাড়িতে এক ভারতীয় নাগরিকের দীর্ঘদিন অবস্থানের তথ্য পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মোঃ হোসেন মোল্লার বাড়িতে অবস্থান করছিলেন। তবে তিনি কী উদ্দেশ্যে সেখানে ছিলেন এবং তার পরিচয় ও কার্যক্রম কী—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা গলাচিপায় দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারকে অবহিত করেন সমাজ সেবা কর্মী পঙ্কজ গাঙ্গুলী ও মানবাধিকার আসক গলাচিপা উপজেলার চেয়ারম্যান মো. রাসেল গাজী । পরে সেনাবাহিনী বিষয়টি গলাচিপা থানাকে জানায় তদন্তের জন্য।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন,
“মোঃ হোসেন মোল্লা ও তার বাড়িতে অবস্থানকারী ভারতীয় নাগরিকসহ সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল বিরাজ করছে। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!