শিরোনামঃ

গলাচিপায় চুরি মোবাইলের সাক্ষী দেওয়ায় হামলা, আহত ১


গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চুরি মোবাইলে সাক্ষী দেওয়ার জেরে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছেন। আহত উজ্জ্বল হোসেন হচ্ছেন উত্তর পানপট্টি গ্রামের মৃত আব্দুল সালাম হোসেনের  ছেলে। এ ঘটনায় গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। গত বুধবার রাত আনুমানিক সারে ১১টার দিকে উপজেলার পানপট্টি  ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পানপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও আহত উজ্জল হোসেন (৪০) জানান,পানপট্টি হাম জেলার দোকানের সামনে চুরি হওয়া মোবাইল নিয়ে সালিশির বৈঠকে  এলাকাবাসী বসেন। সেখানে আমি সাক্ষী দিতে গিয়ে প্রতিপক্ষের হামলা শিকার হই। পড়ে দোকানে থাকা লোকজন আমাকে দোকান থেকে পাশে বের করে দেয়। হঠাৎ আমাদের একই এলাকার নাসির, অপু, বেল্লালসহ আরও নাম না জানা লোকজন  লাঠি সোটা দিয়ে আমাকে এলোপাতাড়ি ভাবে আবারো পিটাতে থাকে আমি কোন উপায় না পেয়ে দৌড়াতে থাকি। পরে  গরু চোর বলে আমাকে আখ্যা দেয় ।  আমি এক বাড়িতে আশ্রয় নেই। সেই বাড়ির লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিৎসা দিনে উজ্জ্বল তৃতীয় তলায় পাঁচ নম্বর বেডে ভর্তি আছে। তার মাথায় আঘাত লেগেছে এবং শরিরের বিভিন্ন অংশে ফুল যখন রয়েছে। আহত উজ্জ্বল এর স্ত্রী রেখা বেগম বলেন, চুরি হওয়া মোবাইলের সাক্ষী দিতে গিয়ে আমার স্বামীকে বেদম মারধর করেছে ও আমার স্বামীকে এলাকায় গরু চোর বলা হয়েছে।  আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। সালিশির বৈঠকের স্থানীয় বিচারক জলিল মিয়া,  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিকো মাস্টার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এ বিষয়ে জলিল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, মোবাইল চুরির সাক্ষী দিতে এসে উজ্জল গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে প্রতিপক্ষ নাসির এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। 


 গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?