- প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১০:১১ এএম
গলাচিপায় বিভিন্ন কর্মসূচী নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ উদযাপন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”-এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের ন্যায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী-ঢাকা এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা পুষ্টি সপ্তাহ কমিটির সদস্য সহ সকল মেডিকেল অফিসার, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি ও এনজিও কর্মীদের উপস্থিতিতে পুষ্টি-সুষম খাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের এ্যাসিস্টেন্ট কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ আলামিন, ডাঃ পারভেজ, ডাঃ ইমরান হোসেন ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ। আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে ২৩-২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচী নেয়া হয়। কর্মসূচীর মধ্যে শিশু সনদ, এতিমখানায় উন্নত মানের খাবার বিতরণ, শিক্ষার্থীদের সচেতনাতা বৃদ্ধি সহ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বৃদ্ধদের স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যানার, বাদ্য যন্ত্র সহ এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন, পিছিয়ে পড়া ও হত দরিদ্র সুষম ও নিরাপদ খাদ্য সামগ্রী বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে পুষ্টির চাহিদা পূরণে শারীরিক সুস্থতা এবং রোগ প্রতিরোধে জাতি গঠনে পুষ্টিকর খাবারের বিকল্প নেই।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!