- প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ০৬:৪৪ পিএম
গলাচিপায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত
তারিখ:৭এপ্রিল ২০২৬
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
“স্বাস্থ্যের জন্য ঐক্যবদ্ধ হই, বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্তে আস্থা রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়াম কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনসালটেন্ট মেডিসিন ডা. মোহাম্মদ আল আমিন, ডা. মো. সালাহউদ্দিন মাহমুদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজ, ডা. মো. নূর উদ্দিন এবং ব্র্যাক স্বাস্থ্য প্রোগ্রামের এরিয়া ম্যানেজার গাউজ গাজী।
এ সময় উপস্থিত ছিলেন ডা. আতাউর রহমান, ডা. জান্নাতুন নাঈম তানহা, ডা. মিমি দাস, ডা. আবদুল্লাহ আল নোমান, ডা. ইমরান, ডা.শর্মিলী হোসেন দোলনসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্য, পশুপাখির স্বাস্থ্য এবং পরিবেশ—এই তিনটি বিষয় পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। “ওয়ান হেলথ” (One Health) ধারণার আলোকে বিজ্ঞানভিত্তিক, টেকসই ও সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে রোগ প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান, পুষ্টি এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, “প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম—এই নীতিকে সামনে রেখে একটি সুস্থ, নিরাপদ ও বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!