- প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১০:২৩ পিএম
গলাচিপায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেজেছে লাল-সবুজে
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে লাল-সবুজ আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় পতাকার রঙে সেজেছে গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি ও আধা-সরকারি ভবনসহ বিভিন্ন এলাকা।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স সহ নানা স্থাপনায় চোখে পড়ে বর্ণিল আলোর ঝলকানি। এসব আলোকসজ্জা পৌরএলাকার মধ্যে বিজয়ের আনন্দ ও দেশপ্রেমের আবহ তৈরি করেছে। জাতীয় পতাকার রঙে সেজেছে বিভিন্ন স্থাপনা
বিশেষ করে উপজেলা প্রশাসন, সহকারি কমিশনার ভূমিঅফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সিনিয়র অফিস, আদালত চত্বর, এলজিআরডি ভবন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা ভবন, গলাচিপা থানা ভবনসহ বিভিন্ন সরকারি অফিস ভবনে লাল-সবুজ আলোতে সাজানো হয়েছে। বিজয় দিবসকে ঘিরে এসব আলোকসজ্জা দেখতে পৌরবাসী বিশেষ করে তরুণ-তরুণীরা ভিড় করছেন বিভিন্ন এলাকায়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা এবং বিজয়ের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতেই এই আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!