- প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৬ পিএম
গলাচিপায় বিএনপির জরুরি সংবাদ সম্মেলন, হামলার অভিযোগে তদন্ত কমিটি গঠন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপির উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খান অভিযোগ করেন, পরাজিত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ‘ঘোড়া’ প্রতীকের সমর্থকরা বিএনপি মনোনীত প্রার্থীর ‘ট্রাক’ প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালিয়ে মিথ্যা অপপ্রচার করছে। তিনি বলেন, “নির্বাচন-পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটানো হচ্ছে।”
এ সকল ঘটনার প্রেক্ষিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। কমিটির সদস্যরা হামলার ঘটনাগুলো তদন্ত করে পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি আহত নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
আলতাফ খান আরও বলেন, “নির্বাচন শেষ, এখন আমাদের মধ্যে কোনো মতভেদ নেই। আমরা সবাই তারেক রহমান-এর দল করি, আমরা সবাই জিয়াউর রহমান-এর আদর্শের সৈনিক। কোনো ব্যক্তির দায় দল নেবে না।”
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির অভিযোগ করেন, নির্বাচনের পর ‘ট্রাক’ প্রতীকের সমর্থন করায় অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা হয়েছে। তিনি জানান, চরবিশ্বাস ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী পারুল বেগম ও নবম শ্রেণীর ছাত্রী তানজিলা গুরুতর আহত হয়েছেন। বাকের বিশ্বাস, মামুন বিশ্বাস ও মহসিন বিশ্বাসের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়। বর্তমানে আহতরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, হরিদেবপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা কেন্দ্র দখল এবং বিএনপি নেতা শাহজাহান সিকদারের ওপর হামলার মতো একাধিক ঘটনা ঘটেছে।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপি কিংবা গণঅধিকার— আমরা কিছু বুঝি না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং গলাচিপা-দশমিনার পরিবেশ নষ্ট করছে, তাদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান, সদস্য সচিব সাহেব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর উপজেলা প্রতি নিধি ঃতামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগরে...
-
পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জনপরিসর গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ৩ বছরের জন্য ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। বিদ্যালয়গুলো...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!