- প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৩ পিএম
গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চরশিবা পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর ছোট চরকাজল গ্রামে আরিফের চায়ের দোকান ঘরের পিছনে রোপনকৃত এসব গাঁজা গাছ উদ্ধার করে।
এসময় কাউকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে চায়ের দোকানদার আরিফ কোন মন্তব্য করতে রাজি হয়নি। এ প্রসঙ্গে চরশিবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল বলেন, আরিফের দোকানের পিছনে পরিত্যক্ত জায়গায় গাঁজা গাছ চাষ করা হয়েছিল। ঘটনাস্থল থেকে তিনটি গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোন মামলা বা কেউ গ্রেফতার হয়নি।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!