- প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ০৩:১৯ পিএম
গলাচিপার গোলখালীতে শান্তিপূর্ণভাবে ভিজিডি চাল বিতরণ
তারিখ ঃ ০১/১২/২০২৫ ইং
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় শান্তিপূর্ণভাবে ভিজিডি বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪০০ জন উপকারভোগীর মাঝে ভিজিডি চাল ৩০ কেজি করে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ আকন। এবিষয়ে ইউনিয়ন পরিষদ সচিব রমিজ উদ্দিন বলেন, সকাল থেকে দিনভর এ চাল ৪০০ জন উপকারভোগী ভিজিডি কার্ডধারী পরিবারকে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের ইউপি সদস্যগণ ও মহিলা ইউপি সদস্যা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ আকন বলেন, শান্তিপূর্ণভাবে আমার ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে ৪০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে ও ৪ মাসের চাল একত্রে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কোন উপকারভোগীদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হবেনা, যদি কেউ কারও কাছে টাকা পয়সা চায় তাহলে পরিষদে আমাকে জানাবেন। গৌতম হালদার বলেন, গোলখালী ইউনিয়নে শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ চাল পেয়েছে, কোনো রকম কারও অসুবিধা হয়নি এতে সাধারণ মানুষ অনেক খুশি।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!