- প্রকাশিত: ৩০ জুন ২০২৬ ০৭:৪৩ পিএম
গলাচিপা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সুস্থতার জন্য দোয়া কামনা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নুর আলম সিদ্দিকী গত ১১ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশালে নেওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ ১৪ জুন তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মোঃ নুর আলম সিদ্দিকী দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
তিনি তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করেছেন। একই সঙ্গে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী এবং সর্বস্তরের জনগণের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।
সকলের দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ফিরে আসবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!