- প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৫ পিএম
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ নবীন চিকিৎসকের যোগদান: সবাই গলাচিপার সন্তান
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) একযোগে ৮ জন নবীন চিকিৎসক যোগদান করেছেন। নতুন এই চিকিৎসকদের সবাই গলাচিপার সন্তান হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তারা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানকারী চিকিৎসকরা হলেন— ডা. আবদুল্লাহ আল নোমান, ডা. ইমরান, ডা. ইমরান হাসান, ডা. সাব্বির আহমেদ গালিব, ডা. সাবিকুন নাহার লিজা, ডা. শর্মিলি হোসেন দোলন, ডা. মিমি দাস এবং ডা. জান্নাতুন নাঈম তানহা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভুগছিল গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম থাকায় রোগীদের যথাযথ সেবা দিতে হিমশিম খেতে হতো কর্তৃপক্ষকে। বিশেষ করে দুর্গম চরাঞ্চল থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা পেতে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে।
নতুন চিকিৎসকদের যোগদানের ফলে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসাসেবা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিজ এলাকার সন্তানরা চিকিৎসক হিসেবে যোগদান করায় তারা রোগীদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তাদের বিশ্বাস।
হাসপাতাল সূত্রে জানা যায়, নবীন চিকিৎসকরা দ্রুতই নিজ নিজ বিভাগে দায়িত্ব পালন শুরু করবেন। এতে করে মাতৃসেবা, শিশুসেবা ও জরুরি বিভাগসহ বিভিন্ন শাখায় সেবার মান উন্নত হবে।
উপজেলার সচেতন মহল মনে করছেন, স্থানীয় চিকিৎসকদের এই সম্মিলিত যোগদান গলাচিপার স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার আরও নিশ্চিত করবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!