- প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ০২:১৫ পিএম
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ সশস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার নিরাপত্তা জোরদারে ৭ জন সশস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন। গত ১ জুলাই থেকে তারা আনুষ্ঠানিকভাবে হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের দাবি ছিল। সেই প্রেক্ষাপটে এ ব্যবস্থা কার্যকর হওয়ায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে।
গলচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, সশস্ত্র আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করায় চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়েছে। ফলে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা আরও নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারছেন। একই সঙ্গে রোগীরাও একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে চিকিৎসাসেবা পাচ্ছেন।
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া গলাচিপা-দশমিনা আসনের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আনসার সদস্যরা হাসপাতালের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, জরুরি বিভাগসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। এতে চিকিৎসাসেবা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!