- প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬ ১০:২৩ পিএম
গলাচিপা অঞ্চলের নদীতে নাব্যতা সংকট, নৌ চলাচল ব্যাহত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার নদী ও খালগুলিতে ডুবোচরের কারণে নাব্যতা কমে যাওয়ায় নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুকনো মৌসুমে নদীজুড়ে ডুবোচরের উপস্থিতি নৌযান আটকে দিচ্ছে এবং নৌযানগুলোকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে, যা সময় ও অর্থের অপচয় ঘটাচ্ছে। মেসার্স অমি শিপিং-এর এমভি নবনীতা লঞ্চের মাস্টার মো. সাহেদ সরদার জানান, আগুনমুখা, চরপাঙ্গাসিয়া, মাঝের চর ও রাঙ্গাবালীর চরনজির এলাকায় নাব্যতা সংকট বেশি। শুকনা মৌসুমে লঞ্চগুলোকে রাত ১০টায় পল্টুন থেকে এক দেড় কিলোমিটার দূরে রাখার পরই নিরাপদভাবে যাত্রা শুরু করা সম্ভব হয়। এমএল তোয়হোম-২ লঞ্চের স্টাফ মোহাম্মাদ ইমাম বলেন, নদীর স্রোত নিয়ন্ত্রণ ও সঠিক ড্রেজিং না হলে সমস্যা কাটানো যাবে না। স্থানীয়রা জানান, রামনাবাদ চ্যানল, আগুনমুখা নদীর মোহনা ও চর কাজল এলাকায় নাব্যতা সংকট তীব্র আকার নিয়েছে। ছোট-বড় লঞ্চ ও ট্রলার প্রায়শই আটকে গিয়ে যাত্রী ও মালামালের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নাব্যতা সঙ্কট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পটুয়াখালী জেলা নৌবন্দরের সহকারী পরিচালক মো. শাহরিয়ার জানান, শুকনা মৌসুমে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। গলাচিপা লঞ্চঘাটসহ সমস্যাযুক্ত জায়গাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বড় ড্রেজিংয়ের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বরগুনা প্রতিনিধিঃ পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’। সংগঠনটির সভাপতি নির্বাচিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!