- প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৯ পিএম
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাঁদে পড়ে নিহত-৩, আহত ৩০
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্ততঃ ৩০জন।
আজ রোববার (০৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির দুর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এখন পর্যন্ত নিহত তিনজনের নাম পরিচয় নিশ্চিত করতে পারিনি পুলিশ। মারাত্মক আহত ১২ জনকে মুকসুদপিুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো - ব ১৫-৯০৩৭) মহাসড়কের গেড়াখোলা এলাকার ব্রিজের পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে ফেলে দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে নারীসহ তিনজন নিহত হন। আহত হন আরো অন্ততঃ ৩০ জন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
মারাত্মক আহত ১৭ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের সংখ্যা বাড়তে পারে।
দুর্ঘটনার খবর পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাসে থাকা জিয়া নগর পিরোজপুর থেকে আসা আহত যাত্রী আব্দুল্লাহ জানান, চালকের অতিরিক্ত গতির কারেন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলো। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায়। বাকীরা আহত হয়েছে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক আছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, দূর্ঘনায় ৩ জন নিহত হয়েছে, প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখনো নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। #
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী(বরিশাল)প্রতিনিধি:বরিশালের গৌরনদীতে দুইটি সড়কে সামান্য বৃষ্টিতে কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায়ে হেঁটে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।...
-
গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্ততঃ ৩০জন।আজ...
-
গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার ক্ষমতার চূড়ান্ত উৎস জনগণ। নির্বাচনের মাধ্যমে জনগণ যাঁদের সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সাংবিধানিক কাঠামোর মধ্যে তাঁরাই...
-
স্টাফ রিপোর্টার:বরগুনার বামনায় এক অটোরিকশা চালকের বসতঘরে চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!