- প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ ০৬:২৯ পিএম
গবাদিপশুর সুরক্ষায় বরগুনায় বিনামূল্যে ভ্যাকসিন–চিকিৎসা, উপকার পেল দুই শতাধিক পশু
সোহাগ হাওলাদার, বরগুনাঃ
গাছে গাছে বাধা শতশত গরু আর ছাগল। দেখে মনে হয় যেন গরু-ছাগলের হাট বসেছে। বিনামূল্যে প্রান্তিক খামারিদের দোরগোড়ায় ভেটেরিনারি সেবা দিতে বরগুনার প্রত্যন্ত গ্রামে গিয়ে গবাদি পশুকে চিকিৎসা দিচ্ছেন ভেটেনারি চিকিৎসকরা। আর বিনামূল্যের এই সেবা পেয়ে খুশি খামারিরা, নিয়মিত এমন আয়োজন হলে পশুপালন আরও লাভজনক হবে বলে তাদের আশা।
শনিবার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নে ববরগুনা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে দুই শতাধিক গবাদিপশুকে বিনামূল্যে ভ্যাকসিন, কৃমিনাশক ওষুধ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা যায়, দূরবর্তী গ্রামের খামারিদের বেশিরভাগই সময়মতো অসুস্থ গবাদিপশু নিয়ে ভেটেরিনারি হাসপাতালে যেতে পারেন না। তাদের সুবিধার্থেই প্রান্তিক পর্যায়ে ভেটেরিনারি ক্যাম্প আয়োজন করা হয়েছে। বিশেষ করে খামারিদের পালন করা গবাদিপশুর বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করা এবং সঠিক সময়ে প্রয়োজনীয় ওষুধ খাওয়ানো ও গবাদিপশুর রোগ প্রতিরোধ, সঠিক পালন পদ্ধতি ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসার পেয়ে পঞ্চাশোর্ধ হালিমা বেগম বলেন, গতকাল এলাকায় মাইকিং করা হয়েছে গবাদিপশুর ফ্রি চিকিৎসা দেওয়া হবে। এ কারণেই আমার দুইটি গরু নিয়ে এসে ফ্রি ভ্যাকসিন করিয়েছি। এছাড়াও গরুকে কৃমিনাশক ওষুধ দেওয়া হয়েছে। আমার আর গরু নিয়ে বাজারে যাওয়া লাগেনি।
বুড়িরচর ইউনিয়নের কামরাবাদ এলাকার খামারি আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়ার খবর শুনে গরু নিয়ে এসেছি। একজন ডাঃ নিজে উপস্থিত থেকে গরুর চিকিৎসা করেছেন এবং প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। পাশাপাশি সঠিকভাবে গবাদি পশু পালনেও আমাদেরকে পরামর্শ দিয়েছেন। ফ্রি চিকিৎসা পেয়ে আমরা খুশি।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাঃ বিথী দেবনাথ বলেন, প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দুই শতাধিক গবাদিপশুকে ভ্যাকসিন ও ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জটিল রোগের চিকিৎসাও করা হয়েছে। প্রান্তিক খামারিদের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এছাড়াও কিভাবে গবাদিপশু পালন করলে এবং কি হলে কখন কি ব্যবস্থা নিলে ভালো লাভবান হওয়া যাবে, সে বিষয়ে প্রান্তিক পর্যায়ের বিভিন্ন খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের ক্যাম্পের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।p
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!