- প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬ ০৪:৫৯ পিএম
গাছের সঙ্গে বেঁধে চোরকে গণধোলাই
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ রাতের আঁধারে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছে চোর। উত্তেজিত জনতা চোরকে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। খবরপেয়ে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের।
স্থানীয়রা জানিয়েছেন-বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বেজগাতি গ্রামের মৃত মোহাম্মদ ঘরামী ছেলের ওয়ার্কশপ মিস্ত্রী মাহবুব ঘরামীর বসতঘরে চুরি করতে ঢুকে হাতেনাতে ধরা পড়ে একই গ্রামের নুর মোহাম্মাদ সরদারের ছেলে নাজমুল সরদার (২৪)। এসময় তাকে গণধোলাই দিয়ে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
স্থানীয়রা আরও জানিয়েছেন-রাতেই আটককৃত নাজমুলের পরিবারকে খবর দেওয়া হয়েছিলো। কিন্তু সে নেশাগ্রস্থ হওয়ায় তার পরিবার ঘটনাস্থলে আসেনি। এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জানিয়েছেন-আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতে প্রেরণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!