শিরোনামঃ

ফ্যামিলি কার্ড যথাযথ পরিবারের মাঝে বিতরণ করতে হবে- প্রতিমন্ত্রী রাজিব আহসান।



মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

সারাদেশে ৪১ লাখ ফ্যামিলি কার্ড আগামী ৩ মাসে সারাদেশে যথাযথ পরিবারের মাঝে বিতরণ নিশ্চিত করণে ধারণা প্রদান করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করণে তিনি ধারণা প্রদান করেন। আজ ২৪ জুলাই, শুক্রবার, মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,  পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধূরী দিনু, পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন, উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসাইন, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?