- প্রকাশিত: ১ জুন ২০২৬ ০১:৪৬ পিএম
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো আর্জেন্টিনা-ব্রাজিল প্রতিকী ম্যাচ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ যতই এগিয়ে আসছে সমর্থকদের ততই উন্মাদনা বেড়েই চলছে। প্রিয় দলকে সমর্থন দিতে আয়োজন করা হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচের। তেমনি গোপালগঞ্জের কাশিয়ানীতে আয়োজন করা হয় আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতীকী দু’টি প্রীতি ম্যাচ। দু’টি ম্যাচেই ব্রাজিলকে হারিয়ে সমর্থকদের আনন্দে ভাসায় আর্জেন্টিনা দল।
আর এমন খেলা দেখতে ভীড় করো হাজারো ফুটবলপ্রেমি। ফুটবল বিশ্বকাপ শুধু দেশ নয়, শহর থেকে গ্রামের ছড়িয়ে পরার মধ্য দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল এমনটিই প্রত্যাশা সকলের।
জানাগেছে, আগামি ১১ জুন উত্তর আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বর্ণাঢ্য আসর ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ। বিভিন্ন দেশের মত বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে গোটা দেশ। তাই প্রিয়দলকে শুভেচ্ছা ও সমর্থণ জানাতে রবিবার (৩১ মে) বিকালে রাবেয়া মোদাচ্ছের ফাউন্ডেশনের উদ্যোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া দক্ষিণপাড়া ও স্থানীয়দের উদ্যোগে রাতইল স্কুল মাঠে আয়োজন করা হয় দু’টি আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম| এছাড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন|
রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কাশিয়ানী উপজেলার পারুলিয়া দক্ষিণপাড়া মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে দেশের খ্যাতনামা ফুটবলারদের পাশাপাশি কয়েকজন বিদেশি খেলোয়াড়ও অংশ নেন| ফলে গ্রামীণ পরিবেশের মাঠেই তৈরি হয় আন্তর্জাতিক আবহের ফুটবল লড়াই| ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে শেষ পর্যন্ত ব্রাজিলকে ৩-০ হারায় আর্জেন্টিনা দল। অপর ম্যাচেও খেলা হয় আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্য দিয়ে। তবে শেষ পযর্ন্ত আর্জেন্টিনা দলের কাছে ৪-২ গোলে হার মানে ব্রাজিল।
এ ম্যাচ দেখতে দুপুর থেকেই ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে প্রিয়দলের জার্সি পরে মাঠে হাজির হন সমর্থকেরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। দর্শকদের হর্ষধ্বনি ও হাততালিতে মুখোর হয়ে ওঠে মাঠ। তবে সব কিছু ছাপিয়ে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন হবে এমন প্রত্যাশা দুই দলের সমর্থকদের। এমন আয়োজনের মধ্য দিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে মনে করেন ফুটবলপ্রেমিরা।
খেলা দেখতে আসা মুরাদুল ইসলাম বলেন, আমি ব্রাজিলের সমর্থক। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া দক্ষিণপাড়া মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ হবে শুনে দেখতে এসেছি। খেলা দেখে খুব ভালো লাগলো। আশা করি শুরু হওয়ায় বিশ্বকাপে সব ম্যাচে জয় তুলি নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হবার পাশাপশি হেক্সা মিশন শেষ করবে ব্রাজিল। দলের জন্য শুভ কামনা রইল।
অপর সমর্থক সানজিদ খানম বলেন, বাড়ীর পাশের মাঠে মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে জয়লাভ করেছে। আমি আর্জেন্টিনার ভক্ত। আশা করি আর্জেন্টিনা ভালো খেলা উপহার দিয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হবে।
আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচের আয়োজক ও রাবেয়া মোদাচ্ছের ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, ফুটবল বিশ্বকাপ নিয়ে সারা দেশে উন্মাদনা শুরু হয়। যা গ্রামেও ছড়িয়ে পড়ে। সারা দেশে সবচেয়ে বেশি সমর্থক হলো আর্জেন্টিনা ও ব্রাজিলের। তাই কাশিয়ানী উপজেলার পারুলিয়া দক্ষিণপাড়া মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের আয়োজন করি। এ মাধ্যমে তরুন ও যুবকেরা মাঠমুথি হবে। তারা মাদক ও মোবাইল গেম থেকে ফিরে আসবে। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়| ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি|
বিশষ্ট লেখক সাবরিনা বিনতে আহমেদ বলেন, আমি আর্জেন্টিনার ভক্ত। আশা করি এবার আর্জেন্টিনা চ্যাস্পিয়ন হবে। এ খেলাধূলার মাধ্যমে দেশের ফুটবল এগিয়ে যাবে বলে আমি মনে করি। আমাদের ফুটবল আরো সমৃদ্ধি হবে।
অনুষ্ঠিত প্রধান অতিথি গোপালগঞ্জ-০১ আসনের সাংসদ সেলিমুজ্জামান মোল্যা বলেন, দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। বিশেষ করে প্রধান মন্ত্রী তারেক রহমান বলেছেন খেলাধুল শুধু মাঠেই সীমাবন্ধ নয়, পেশা হিসাবে নিতে হবে। তরুন ও যুবকরা যাতে মাঠমুখি হয় সেজন্য মাঠ তৈরী করা হবে। আমি ব্রাজিলের সমর্থক। আশা করি ব্রাজিল এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!