- প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ০৩:৩৮ পিএম
ফলোআপ গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে সিভিল সার্জনের নেতৃত্বে চিকিৎসকদল
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে ১০ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় গোপালগঞ্জের সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুকের নেতৃত্বে একটি চিকিৎসকদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সিভিল সার্জনের নেতৃত্বে চিকিৎসক দলটি ভূক্তভোগী মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের তুহিন শেখের বাড়ীতে যান। এসময় তারা ভূক্তভোগী পরিবারের সদস্য ও আশপাশের মানুষের কথা বলেছেন। সেই সাথে মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালের টিএইচএন্ডএফপিও ডাঃ রায়হান ইসলাম শোভন, ডাঃ দীপ সাহা, গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস এবং ওই এলাকার স্বাস্থ্য সহকারি খোরশেদা মল্লিক ডলি উপস্থিত ছিলেন।
এরআগে, গতকাল সোমবার সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে সমন্বিত সভা করেছেন। সেখানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএন্ডএফপিও ডাঃ রায়হান ইসলাম শোভনকে প্রধান করে মুকসুদপুর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।
সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, আমি চিকিৎসকদের একটি দল নিয়ে ভূক্তভোগী পরিবারের সদস্য ও আশপাশের মানুষের সাথে কথা বলেছি। আশপাশের কয়েকটি এলাকায় আমরা লিস্ট করছি, যারা হামের টিকা পায়নি তাদের টিকা দেয়ার জন্য নির্দেশ দিয়েছি। এছাড়া জেলা ও উপজেলায় কর্মরত চিকিৎসকদের পাশাপাশি মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জ্বরে আক্রান্তদের পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, এই মুহূর্তে আমাদের হাসপাতালে ৬ জন সম্ভব্য হামে রুগী ভর্তি রয়েছে। তাদের অবস্থা ভাল। আমরা তাদের নমুনা নিয়েছি। গুরত্বের সাথে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আর যে শিশুটি হামের উপসর্গ নিয়ে মারা গেছে তার ব্যাপারে আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ বাচ্চাটি ৫ দিনে আগে মারা গেছে। তার নমুনা সংগ্রহ করাও সম্ভব হচ্ছে না। তবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি মন্তব্য করেন। গোপালগঞ্জে হামসহ সব ধরনের রোগের ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
সিভিল সার্জন আরো জানান, জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। দ্রুততম সময়ে এ কায্যক্রম শুরু করা হবে বলে তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ জেলার মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের তুহিন শেখের তৃতীয় সন্তান ১০ মাসের তুবা ইসলাম তোহা হামের উপসর্গ নিয়ে ঢাকার একটি প্র্টাভেট হাসপাতালে মারা যান। গত ১৯ মার্চ তার জ্বর দেখা দেয়। পরে শ্বাসকষ্ট ও সারা শরীরে হাম দেখা দেয়। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!