- প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৪ এএম
এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন ভারত
শাকিব উল হক
নিজস্ব প্রতিবেদক।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার জমজমাট ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা জয় করল ভারত।
এর মধ্য দিয়ে নবমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের আসনে বসলো তারা।প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। তবে এবারও পুরো টুর্নামেন্টের মতো তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় ভারতের ছিনিয়ে নিয়েছে।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ভারতীয় বোলারদের চৌকস ও দাপুটে বোলিং এর সামনে টিকতে না পেরে মাত্র ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান দল।
রান তাড়া করতে নেমে ভারত শুরুতে বেশ চাপে পড়লেও তবে সেখান থেকে দলকে সামলে তোলেন তরুণ ব্যাটার তিলক ভার্মা। তিলকের সঙ্গে জুটি গড়ে প্রথমে কিছুটা স্থিতি ফেরান সঞ্জু স্যামসন। ২১ বলে ২৪ রান করে আউট হলেও কাজের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর শিবম দুবে এসে তিলকের সঙ্গে মিলে ভারতের জয় নিশ্চিত করেন। দুবে ২২ বলে করেন ৩৩ রান। অপরদিকে তিলক ভার্মা ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। শেষদিকে রিঙ্কু সিং প্রথম বলেই বাউন্ডারি মেরে জয়কথা লেখেন ভারতের।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!