- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ০৭:৫২ পিএম
এসডিজি ৩.৪ অর্জনে এফওপিএল বাস্তবায়নে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার আহ্বান
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩.৪ অর্জন, অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তার তথ্য জানার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশে দ্রুত ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত "বাংলাদেশে প্যাকেটজাত খাদ্যের সামনের অংশে লেবেলিং (এফওপিএল) বিষয়ক গণমাধ্যম প্রচারাভিযান" শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, বর্তমানে অধিকাংশ ভোক্তার জন্য খাদ্যপণ্যের পুষ্টি-সংক্রান্ত তথ্য সহজে বোঝা সম্ভব হয় না। ফলে অনেকেই অজান্তেই অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করছেন। প্যাকেটের সামনের অংশে সহজ ও স্পষ্ট সতর্কবার্তা থাকলে ভোক্তারা সচেতনভাবে স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করতে পারবেন, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস কর্মশালায় এফওপিএল অ্যাডভোকেসি কার্যক্রমের লক্ষ্য, বৈশ্বিক অগ্রগতি এবং বাংলাদেশে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এফওপিএল সফলভাবে বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশেও জনস্বার্থে এখনই এ ধরনের নীতি কার্যকর করার উপযুক্ত সময়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন বলেন, খাদ্য সম্পর্কে সঠিক ও সহজবোধ্য তথ্য জানা ভোক্তার মৌলিক অধিকার। কার্যকর ফ্রন্ট অব প্যাক লেবেলিং সেই অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন এবং নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তুলতেও সহায়ক হবে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ড. আহমাদ খায়রুল আবরার বলেন, আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, ফ্রন্ট অব প্যাক লেবেলিং ভোক্তাদের স্বাস্থ্যকর খাদ্য বেছে নিতে উৎসাহিত করে এবং খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে পণ্যের উপাদান আরও স্বাস্থ্যসম্মত করতে উদ্বুদ্ধ করে। এর ফলে দীর্ঘমেয়াদে অসংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।
বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমের ভূমিকা শুধু তথ্য প্রচারে সীমাবদ্ধ নয়। তথ্যনির্ভর প্রতিবেদন, অনুসন্ধানী সাংবাদিকতা, জনআলোচনা সৃষ্টি এবং ধারাবাহিক প্রচারের মাধ্যমে এফওপিএল সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নীতিনির্ধারণ প্রক্রিয়ায় ইতিবাচক ও জবাবদিহিমূলক পরিবেশ তৈরি করা সম্ভব।
উন্মুক্ত আলোচনায় ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী মাহবুবা রহমান জানান, বাংলাদেশে প্রস্তাবিত ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) বিধিমালার খসড়া বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের পর্যালোচনাধীন রয়েছে। এ সময় প্রমাণভিত্তিক গণমাধ্যম প্রচার ও সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত অ্যাডভোকেসি ইতিবাচক জনমত গঠন এবং নীতিমালা দ্রুত চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজ্ঞ, যুব প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। শেষে অংশগ্রহণকারীরা বাংলাদেশে কার্যকর এফওপিএল বাস্তবায়নে জনমত গড়ে তোলা এবং নীতিমালা প্রণয়নে সহায়ক পরিবেশ তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!