- প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৬ পিএম
এক দফা দাবীতে গোপালগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রস্তাবিত নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়নের এক দফা দাবীতে গোপালগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করছে পরিবার পরিকল্পনা কর্মীরা।
আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১০টারে দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সমানে অবস্থান নেয়ং কর্মীরা। পরে সেখানে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। কর্মবিরতির ফলে গোপালগঞ্জে টিকাদান কর্মসূচী বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে টিকাগ্রহণকারীরা।
কর্মবিরতি চলাকালে পরিবার পরিকল্পনা পরিদর্শক নরোত্তম মন্ডল বলেন, ১৯৭৬ সাল থেকে আমাদের কোন নিয়োগবিধি নেই। ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধিও বাস্তবায়ন করা হয। আমারা নিয়োগবিধি বাস্তবায়নের জন্য আন্দোলনে নেমেছি।
পরিবার পরিকল্পনা পরিদর্শক ফয়সাল হোসাইন বলেন, ২৬ বছর ধরে আমাদের ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের আন্দোলন আগামী ১১ ডিসেম্বর পযর্ন্ত চলমান থাকবে। এরপরও দাবী মানা না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা করা হবে।
পরিবার কল্যাণ পরিদর্শিকা সালমা খানম ও পরিবার কল্যাণ সহকারী স্মৃতি রানী আশ্চায্য বলেন, আমরা মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হয়নি। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!