- প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ ০৬:১১ পিএম
দুমকিতে যুবদলের কমিটি ঘোষণায় মিষ্টি বিতরণ।
দুমকি(পটুয়াখালী)সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
গতকাল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি হিসেবে জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জহিদুল ইসলাম রুবেলসহ ৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন,সিনিয়র সহ-সভাপতি: মিজানুর রহমান লাল মিয়া,সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক: মো. কালাম তালুকদার।
কমিটি ঘোষণার পরপরই উপজেলার লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ারে সদ্য ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদক'র নেতৃত্বে মিষ্টি বিতরণ করা হয়।
এসম উপস্থিত নেতাকর্মীরা জানান, তৃণমূল যুবদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই নতুন নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা জাতীয়তাবাদী যুবদলের হাতকে শক্তিশালী করতে এবং দলের প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
#
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:ডিব্বা টেকনিশিয়ানদের মব সন্ত্রাস এবং সরকারি কমিটির শান্তিপূর্ণ আলোচনায় গৃহীত সিদ্ধান্তে বারবার হস্তক্ষেপ ও প্রকৌশলীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থানের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!