- প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬ ০৪:৫২ পিএম
দুমকিতে বাংলা কিউআর’ নিয়ে অগ্রণী ব্যাংক'র বিশেষ ক্যাম্পেইন।
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা: নগদ টাকার ব্যবহার কমাতে ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক বাংলা কিউআর কোড ব্যবহার শুরু হচ্ছে। এ লক্ষ্যে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ দৈনন্দিন লেনদেনে কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে পটুয়াখালীর দুমকিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংক শাখার উদ্যোগে দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট ) বেলা ১১টায় উপজেলার নতুন বাজার সংলগ্ন অগ্রণী ব্যাংক'র সামনে বাংলা কিউআর লেনদেন বিষয়ক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার মো: হেমায়েত হোসেন , সহকারী প্রিন্সিপাল অফিসার মো: আনোয়ারুল হাকিম। এছাড়াও ব্যাংকের সিনিয়র অফিসার মো: মিজানুর রহমান, রঞ্জন কুমার বিশ্বাস ও ক্যাশ অফিসার ওমর ফারুক ও নুরই আলমসহ ব্যাংকের অনান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জুলাই থেকে নগদ টাকার ব্যবহার কমাতে বাংলা কিউআর কোড ব্যবহার শুরু করছে বাংলাদেশ ব্যাংক। যা ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক। জুলাইয়ের পর থেকে বাংলা কিউ আর কোড ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন হবে না। বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা এর ফলে ক্যাশলেস লেনদেনের বাইরে ঠেকানো যাবে প্রতারণা।
মানিব্যাগ থেকে টাকা গোনার ঝামেলা কিংবা ছেঁড়া নোট আর খুচরা পয়সার টানাপোড়েন— সবকিছুই এখন অতীত হতে চলেছে একটিমাত্র কিউ আর কোডের স্ক্যানে। এখন থেকে একজন বিক্রেতার দোকানে বিকাশ, নগদ, রকেট কিংবা ভিন্ন ভিন্ন ব্যাংকের জন্য আলাদা কিউআর কোড ঝুলিয়ে রাখতে হবে না। একটিমাত্র বাংলা কিউআর কোড থাকলেই যেকোনো ব্যাংকিং বা এমএফএস অ্যাপ থেকে সরাসরি বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে সেকেন্ডের মধ্যে।
এ প্রসঙ্গে পবিপ্রবি অগ্রণী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার মো হেমায়েত হোসেন বলেন, শুধু বড় শপিং মলে আর সুপারশপ গুলোতেই নয় বরং ফুটপাতের চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মুদি দোকানেও পৌঁছে যাবে বাংলা কিউ আর কোড, এমনটাই আশা আমাদের ।
#
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সব চাইতে...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ভিক্ষা করতে গিয়ে মাদকাসক্ত দুই জমজ ভাইয়ের হাতুরিপেটার শিকার হয়েছেন ছবুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধা।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!