- প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ১২:০৮ পিএম
দুমকিতে আগুনে খোরশেদ কাক্কুর ভাতের হোটেল পুড়ে ছাই
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে খোরশেদ কাক্কুর ভাতের হোটেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হোটেলের রান্নাঘর থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা।
দোকানের মালিক সোহেল হাওলাদার জানান, আগুন মুহূর্তেই পুরো দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের গাড়ী পৌছার আগেই পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে তার সমস্ত মালামাল, আসবাবপত্র ও নগদসহ সর্বস্ব পুড়ে যায়। দোকানটি নিজের সর্বস্ব ও ঋণের টাকায় গড়ে তোলা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আগুনে সব শেষ। এখন আয়ের পথ বন্ধ হয়ে গেল। হোটেলটাই ছিল তার একমাত্র ভরসা। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করলেও দোকানটি রক্ষা করা সম্ভব হয়নি।
অগ্নিকান্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখছে স্থানীয় প্রশাসন।
#
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!