- প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ১১:১১ এএম
দুমকিতে ৬ মাসের অন্ত:সত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী, অস্বীকার ফুফাতো ভাইয়ের!
স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর দুমকিতে ফুফাতো ভাই কর্তৃক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে ৬ মাসের অন্ত:সত্ত্বা হওয়ার অভিযোগ উঠছে।
উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালুকদার বাজার এলাকায় এমন ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি,পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সুত্রে জানা যায় , উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তালুকদার বাজার এলাকার দিনমজুর আজিম খানের বড় মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী আখিনুর আক্তার (১৮) একই ইউনিয়নের তালতলী এলাকার আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম দুঃসম্পর্কের ফুফাতো ও মামাতো বোন হন। আত্মীয়তার সুবাদে সাইফুল আখিনুরদের বাসায় প্রায়ই আসা-যাওয়া করতেন। আখিনুরের মা মানুষের বাসায় কাজ করেন এবং বাবা দিনমজুর হওয়ায় বাসায় প্রায়ই আখিনুর একা থাকতেন ফলে বিয়ের প্রলোভন দেখিয়ে সাইফুল আখিনুরের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন যার ফলে আখিনুর অন্ত:সত্ত্বা হয়ে পরেন এবং বিষয়টি কাউকে বলতে নিষেধ করেন সাইফুল। কয়েকমাস পরে আখিনুরের শারীরিক পরিবর্তন হলে বিষয়টি জানাজানি হয় এবং সাইফুল সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন। স্থানীয় চৌকিদার ও ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিষয়টি অবগত থাকলেও আখিনুরের পরিবার অসচ্ছল হওয়া ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।
ভিকটিম আখিনুর বলেন, সাইফুল আমাকে বিয়ে করবে বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে এখন আমি ওকে চাই, আমার সন্তানের স্বীকৃতি দিতে হবে।
আখিনুরের মা কহিনুর বেগম বলেন, আমরা গরীব আমি এলাকার সবাইকে জানিয়েছি কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না।
অভিযুক্ত সাইফুল সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এসব বিষয়ের কিছুই জানি না, আমাকে ফাঁসানোর জন্য এসব করা হচ্ছে।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো: সেলিম বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
#
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!