- প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ০৭:০৪ পিএম
দুই শতাধিক রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে দুই শতাধিক রোগীকে চারটি টেষ্ট সহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার দিনব্যাপী সান ফার্মার আয়োজনে উপজেলার এবি সিদ্দিক ডায়াগনিষ্টক সেন্টারে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সান ফার্মার আরএসএম হাবিবুর রহমান জানিয়েছেন, গ্রামের অনেক রোগী আছেন যারা টাকার অভাবে চিকিৎসা কিংবা টেষ্ট করাতে পারেন না। সেই সব দরিদ্র রোগীদের কথা চিন্তা করে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের মাধ্যমে দেশব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে সান ফার্মা। সেই ধারাবাহিকতায় গৌরনদীতেও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিষ্টার ডা. মাহবুব আলম মির্জার সহযোগিতায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। তিনি আরও বলেন, রোগীদের চারটি করে টেষ্ট দেওয়া হয়েছে। টেষ্টের যাবতীয় খরচ সান ফার্মা বহন করেছে। সান ফার্মার এধরন মানবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
বরগুনা প্রতিনিধিঃ পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’। সংগঠনটির সভাপতি নির্বাচিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!