- প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ০৭:৫২ পিএম
দুই শিশু কন্যাকে রেখে মা উধাও
রিয়াজুল হক সাগর, রংপুর।
দিনাজপুরের হিলিতে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ‘থাকো টাকা নিয়ে আসি’- এ কথা বলে ছোট সন্তানকে নিয়ে রাস্তার পাশে দুই মেয়েকে রেখে চলে যান এক মা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পার হলেও তিনি আর ফিরে আসেননি। অসহায় শিশু থানা মোড়ে বসে মায়ের অপেক্ষায় কান্নাকাটি করতে থাকে।
আজ রবিবার (১৯ জুলাই) দুপুরে বন্দরের চার নম্বর গেটের সামনে থানা মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা বিষয়টি দেখে হাকিমপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে শিশুদুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।
এ নিয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে শিশুদুটির বাবা জীবন ঢাকায় থাকেন এবং তিনি মাদকাসক্ত। অভাব অনটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। যাওয়ার সময় শিশু দুটিকে বলেন থাকো টাকা নিয়ে আসি।
ওসি আরও জানান, শিশুদুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় তাদের দাদা-দাদী জীবিত রয়েছেন। পরিবারের খোঁজ বের করে নিরাপদে শিশুদেরকে তাদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে শিশুদের মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি সুজলা-সুফলা,শস্য-শ্যামলা অপরুপ রুপে গড়া গ্রামের প্রতিটি মাঠ ঘাট। সকাল হতে না হতেই পাখির কিচির-মিচির শব্দে ঘুম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!