শিরোনামঃ

দশমিনায় যৌথবাহিনীর অভিযানে মাদকসম্রাট আটক।



মো.জাহিদুল ইসলাম,  দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি 


পটুয়াখালী দশমিনা উপজেলায় যৌথবাহিনী ও থানা পুলিশের অভিযানে এক মাদকসম্রাটকে আটক করা হয়েছে।


শুক্রবার রাত ৩ ঘটিকার সময় উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রাম থেকে আটক করা হয়।


আটক শাহীন(২৫) আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রমের মজিবুর খলিফার ছেলে।


 জানা যায়, দশমিনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৭৮৩২ মেজর তানজিল নূরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা উপজেলার মাদকসম্রাট শহিনকে আটক করে। আটকের সময় ০৪ টি দেশি অস্ত্র,২ গ্রাম গাজা, ০২ পিচ ইয়াবা, মাদক দ্রব্য খাওয়ার উপকরণ,০২ টি মোবাইল,০১ টি মাদক দ্রব্য মাপার উপকরণ ও ৫ টি সিরিঞ্জ উদ্ধার করা হয়।


আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৭৮৩২ মেজর তানজিল নূর  বলেন, নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষায় দেশীয় অস্র উদ্ধার সহ মদক নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে উপজেলার আলীপুর থেকে একজন মাদকসম্রাট কে দেশীয় অস্র, মাদক, মাদক সেবনের সরমঞ্জাম উদ্ধার করা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহদৎ মোঃ হাচনাইন পারভেজ  জানান, সেনাবাহিনী ও থানা পুলিশের অভিযানে শাহীন নামের একজনকে দেশীয় অস্র, মাদক সহ আটক করা হয়। পরে থানায় সোপর্দ করা হয়। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। 

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?