- প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০ পিএম
দশমিনায় যৌথ বাহিনী ও থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য, দেশি অস্ত্র সহ আটক ৩।
। মো.জাহিদুল ইসলাম, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি।
পটুয়াখালী দশমিনা উপজেলায় যৌথ বাহিনী ও থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য, দেশি অস্ত্র সহ তিনজকে আটকের ঘটনা ঘটে। সোমবার রাতে উপজেলার রনগোপালদী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের মোঃ হারুন পেশকারের ছেলে মোঃ হানিফ পেশকার(২৫), সুশিল সদরদারের ছেলে সুমন সরদার(৩২) ও আবদুল হক হাওলাদারের ছেলে মোঃ জিয়া সরদার(৩০) জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের দেশি অস্ত্র, মাদক উদ্ধার অভিযানের অংশ হিসাবে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৭৮৩২ মেজর তানজিল নূর(৪২ ফিল্ড রেজিমেন্ট আটর্টিলারি) নেতৃত্বে দশমিনা উপজেলায় নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষা, দেশি অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উজেলার রনগোপালদী ইউনিয়নের রনগেপালদী গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১টি অটোমেটিক চাকু, ০৭ টি দেশিও অস্ত্র, ৫০ গ্রাম গাজা, ১৯ পিচ ইয়াবা, ৪ টি মোবাই, ২ টি মাদক দ্রব্য মাপার উপকরন, মাদকদ্রব্য সেবনের উকরন, ৯ পিচ যৌন উত্তেজনা মূলক ট্যাবলেট, নগদ ১৩ হাজার ৪শত টাকা উদ্ধার করা হয়। এসময় তিনজকে আটক করা হয়। দশমিনা আরর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৭৮৩২ মেজর তানজিল নূর(৪২ ফিল্ড রেজিমেন্ট আটর্টিলারি) জানান, নির্বাচন সময়কালীন দেশি অস্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ অভিযানে মঙ্গবার গোপন সংবাদের ভিত্তিতে দেশি অস্ত্র, মাদকদ্রব্য, মাদকদ্রব্য ব্যবহার ও পরিমাপের উপকরন, নগদ টাকা সহ তিনজনকে আটক করা হয়। তিনজকে দশমিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে। দশমিনা থানা কর্মকর্তা (ওসি) আবু সাহদৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, মঙ্গলবার রাতের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার রনগোপালদী ইউনিয়ন থেকে দেশি অস্ত্র, মাদকদ্রব্য, যৌনউত্তেজান টয়াবলেটসহ তিনজনকে আটক করা কারা হয়। তিন জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। এ অভিযান অব্যহত তাকবে।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের নদীনির্ভর জলেভাসা মান্তা জনগোষ্ঠীকে সরকারি মূলধারার সেবায় যুক্ত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল দক্ষতা ও...
-
তারুণ্যের দক্ষতা, উদ্ভাবন ও কর্মসংস্থানের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বরিশালে অনুষ্ঠিত "তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ" শীর্ষক...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রাক-বাছাই পরীক্ষা নিয়ে নানা অনিয়মের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!