- প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫৮ পিএম
দশমিনায় ওয়ার্ড বিএনপি নেত্রীর মরদেহ উদ্ধার
,
মো.জাহিদুল ইসলাম
দশমিনা পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় স্থানীয় ওয়ার্ড বিএনপির এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ২নং আলীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মীরমদন গ্রামের কলাতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নারী মোসাঃ তোহামিনা (৩৫) ওই এলাকার মৃত আলতাফ সরদারের মেয়ে। তিনি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার এক সৌদি প্রবাসী মো: কাদের এর স্ত্রী বলে জানা গেছে। পাশাপাশি তিনি স্থানীয়ভাবে ওয়ার্ড বিএনপির সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে প্রবাসে অবস্থানকালে স্বামীর সঙ্গে তোহামিনার পরিচয় হয় এবং পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় এক বছর আগে তিনি প্রবাসের চাকরি ছেড়ে দেশে ফিরে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের অন্যান্য সদস্যরা নিজ নিজ কাজে বাইরে গেলে তোহামিনা ঘরে একা ছিলেন। দীর্ঘ সময় ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্বজনরা ঘরের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাকে অচেতন অবস্থায় দেখতে পান।
পরে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ঘটনাটি কীভাবে ঘটল এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান
“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!