- প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৬ পিএম
দশমিনায় সংখ্যালঘু পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় রবিবার গভীর রাতে এক সংখ্যালঘু পরিবারের ওপর দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার ঠাকুরের হাট এলাকার জাফরাবাদ গ্রামে নিতাই বাওয়ালি নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাত দল হামলা চালায়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিতাই বাওয়ালির বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা তাদের হাত-পা বেঁধে আলমারি ভেঙে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়। এছাড়াও, বাড়ির বিভিন্ন আসবাবপত্রও ভাংচুর করে। ঘটনার পর ভুক্তভোগীরা নিজেদের মুক্ত করে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের বাঁধন খুলে দেয়। এরপর এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভুক্তভোগী নিতাই বাওয়ালি বলেন, "আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে ৮-১০ জন লোক আমাদের ঘরের দরজা ভেঙে ঢুকে আমাদের সবাইকে হাত-পা এবং চোখ বেঁধে একটি রুমে রেখে দেয়। এরপর তারা আমাদের ঘরের স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।"
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা হরিদাস বলেন, "২৪-২৫ বছর ধরে আমাদের হিন্দু পরিবারে এমন ঘটনা কখনও ঘটেনি। আমরা দশমিনা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করছি, দ্রুত ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেফতার করা হোক।"এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, "ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, এই ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!