শিরোনামঃ

দশমিনায় পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকে মৃত্যু।



মো.জাহিদুল ইসলাম 


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি


পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে  ডুবে রিয়াজ মৃধা (৩৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।


আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ২ টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড়গোপালদী গ্রামে এ ঘটনা ঘটে।


রিয়াজ ওই গ্রামের বারেক মৃধার ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।


পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বিকেল ২ টার দিকে নিজের ঘরের পূর্ব পাশে পুকুর ঘাটে একা গোসল করতে যায় রিয়াজ। দীর্ঘ সময় ঘরে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে পুকুর ঘাটে তার জুতা ও লাঠি দেখে সন্দেহ হয়। তাৎক্ষণিক পরিবার ও স্থানীয়রা পানিতে নেমে খোঁজার একপর্যায়ে তার ডুবন্ত মরদেহ উদ্ধার করেন।


ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, বিষয়টি জেনেছি। এখানে কারও কোনো অভিযোগ নেই। মানবিক দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে।



এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?