- প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২০ পিএম
দশমিনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মো.জাহিদুল ইসলাম
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দক্ষিণ আদমপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মামুন মৃধা (৩৫) ওই গ্রামের ঝন্টু মৃধার ছেলে।
জানা যায়, মামুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল তার বসতঘরে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, গ্রেফতার মামুনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!