- প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬ ০২:০৩ পিএম
দশমিনায় গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, এলাকায় চরম আতঙ্ক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর রাতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বসতবাড়িতে ঢুকে দু*র্ধ*র্ষ ডা*কা*তি*র অভিযোগ উঠেছে। উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে সংঘটিত এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রামবল্লভ গ্রামের মৃত চান্দু তালুকদারের ছেলে বাবলু তালুকদার পরিবার নিয়ে নিজ ঘরে গভীর ঘুমে ছিলেন। রাতের কোনো এক সময়ে ৫ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়ির প্রধান ফটক খুলতে বলে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বাবলু তালুকদার কৌশলে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
এরপর ডাকাতরা বাবলুর বড় ভাই নুরুজ্জামানকে ডেকে এনে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গেট খুলতে বাধ্য করে। তাদের কথায় বিশ্বাস করে গেট খুলে দিলে ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের সকল সদস্যকে একটি কক্ষে আটকে রাখে। পরে ঘরের ট্রাংক ভেঙে নগদ ৬২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী নুরুজ্জামান জানান, তারা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। ভয়ে আমরা গেট খুলে দিই। এরপর সবাইকে একটি রুমে আটকে রেখে ট্রাংক ভেঙে টাকা নিয়ে যায়।
ঘটনার বিষয়ে স্থানীয় গ্রাম পুলিশ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খুবই উদ্বেগজনক। পুলিশকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাইন পারভেজ বলেন,গত রাতে গ্রাম পুলিশ ফোনে বিষয়টি জানিয়েছে। তবে এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবি পুলিশের পরিচয়ে এমন ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার, রাত্রীকালীন টহল জোরদার এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এই বিভাগের আরো খবর
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!