শিরোনামঃ

দৃষ্টিনন্দন মসজিদ নির্মান করে  মায়ের ইচ্ছে পূরণ করলেন  ছেলেরা


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: 

গর্ভধারিনী মায়ের ইচ্ছে ছিলো আল্লাহর ঘর মসজিদ নির্মান করার। অবেশেষ দৃষ্টিনন্দন মসজিদ নির্মান করে মায়ের সেই ইচ্ছাপূরণ করেছেন ছেলেরা। শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজ আদায় শেষে দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে বরিশালের গৌরনদী পৌর এলাকার ৬নং ওয়ার্ড উত্তর বিজয়পুর ভুইয়া বাড়ি সংলগ্ন এলাকায় নবনির্মিত আল আকসা জামে মসজিদের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেছেন গৌরনদী রশিদিয়া ইমদাদুল উলুম কওমী মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব ক্বারী মো. আব্দুল আজিজ।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আলাউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, জামায়াত নেতা আলহাজ্ব হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ মাওলানা আব্দুল বাতেন নোমান, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী বন্দর সাব রেজিষ্ট্রি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাকিম সহ অন্যান্যরা।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. আলাউদ্দিন ভুঁইয়া জানান, আমার মায়ের ইচ্ছে ছিলো আমাদের তিনবাড়ি মিলিয়ে একখানা মসজিদ নির্মান করার। মায়ের সেই স্বপ্ন পূরনের জন্য আমার ছোট ভাই ব্যবসায়ী জুবায়ের ইসলাম সান্টু ভূইয়ার পরিকল্পনা ও তত্ত্বাবধানে আল-আকসা জামে মসজিদ নির্মান করা হয়। তিনি আরও বলেন, মসজিদের ভেতরের অংশকে নান্দনিকভাবে সাজানো হয়েছে। 

মসজিদখানায় ১৮০জন মুসল্লী স্বাচ্ছন্দমত সালাত আদায় করতে পারবেন। এরইমধ্যে মসজিদের ইমাম ও খতিব হিসেবে মাওলানা মুফতি রুহুল আমিন ফরিদিকে নিয়োগ দেওয়া হয়েছে। উদ্বোধনী দোয়া-মিলাদে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দৃষ্টিনন্দন মসজিদ নির্মান করে

মায়ের ইচ্ছে পূরণ করলেন

ছেলেরা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: 

গর্ভধারিনী মায়ের ইচ্ছে ছিলো আল্লাহর ঘর মসজিদ নির্মান করার। অবেশেষ দৃষ্টিনন্দন মসজিদ নির্মান করে মায়ের সেই ইচ্ছাপূরণ করেছেন ছেলেরা। শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজ আদায় শেষে দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে বরিশালের গৌরনদী পৌর এলাকার ৬নং ওয়ার্ড উত্তর বিজয়পুর ভুইয়া বাড়ি সংলগ্ন এলাকায় নবনির্মিত আল আকসা জামে মসজিদের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেছেন গৌরনদী রশিদিয়া ইমদাদুল উলুম কওমী মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব ক্বারী মো. আব্দুল আজিজ।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আলাউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, জামায়াত নেতা আলহাজ্ব হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ মাওলানা আব্দুল বাতেন নোমান, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী বন্দর সাব রেজিষ্ট্রি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাকিম সহ অন্যান্যরা।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. আলাউদ্দিন ভুঁইয়া জানান, আমার মায়ের ইচ্ছে ছিলো আমাদের তিনবাড়ি মিলিয়ে একখানা মসজিদ নির্মান করার। মায়ের সেই স্বপ্ন পূরনের জন্য আমার ছোট ভাই ব্যবসায়ী জুবায়ের ইসলাম সান্টু ভূইয়ার পরিকল্পনা ও তত্ত্বাবধানে আল-আকসা জামে মসজিদ নির্মান করা হয়। তিনি আরও বলেন, মসজিদের ভেতরের অংশকে নান্দনিকভাবে সাজানো হয়েছে। 

মসজিদখানায় ১৮০জন মুসল্লী স্বাচ্ছন্দমত সালাত আদায় করতে পারবেন। এরইমধ্যে মসজিদের ইমাম ও খতিব হিসেবে মাওলানা মুফতি রুহুল আমিন ফরিদিকে নিয়োগ দেওয়া হয়েছে। উদ্বোধনী দোয়া-মিলাদে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?