শিরোনামঃ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাতপাড় ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।


আজ সোমবার (২৪ আগস্ট) গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাভোকেট৷ মো: তৌফিকুল ইসলাম ও সদস্য সচিব ফজলুল কবির দারা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ দলের নীতি-আদর্শ সংগঠন পরিপন্থী ও নিষ্ক্রিয়তার কারণে ৯ নং সাতপাড় ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো।


গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাভোকেট মো: তৌফিকুল ইসলাম বলেন, সাতপাড় ইউনিয়ন বিএনপির কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। এছাড়া দলের নীতি আদর্শ সংগঠন পরিপন্থী  নিস্ক্রিয়তার ও অভিযোগ রয়েছে। যে কারনে ওই ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?