- প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৮:০৯ পিএম
দিন-দুপুরে প্রবাসীর বসতঘর থেকে টাকা-স্বর্নালংকার লুট
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দিন-দুপুরে প্রবাসীর বসতঘরের দরজা আলমিরা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ড গোবর্ধন বালিয়াপাড়া এলাকার লন্ডন প্রবাসি নেয়ামুল ইসলাম রিয়াদের বাসায় এই ঘটনা ঘটে।
প্রবাসীর মা রাজিয়া বেগম জানিয়েছেন-দুপুর ১২ টার দিকে বসতঘরের দরজায় তালা দিয়ে পাশের বাড়িতে যাই। এক ঘন্টা পর বাসায় ফিরে দেখি বসতঘরের দরজা এবং আলমিরা ভেঙ্গে নগদ সাড়ে তিন লাখ টাকা ও দেড় ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে চোরচক্র। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন-বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!