- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৯ পিএম
দেশপ্রেমিকরা ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে-জহির উদ্দিন স্বপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ যারা দেশপ্রেমিক তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন।
তিনি আরও বলেন-তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিহিংসার রাজনীতি দূর হবে। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবো। যারা নিয়মতান্ত্রিক ভাবে আমাদের বিরোধীতা করতে চায় তাদের জন্য গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে দেবো। রোববার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন।
বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেন-যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, স্বাধীনতার পক্ষের লোক এবং ভবিষ্যতে গণতান্ত্রিক রাজনীতি করতে চায় সেই ধরনের নৌকার ভোটারদের জন্য এই নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া ছাড়া কোন উপায় নেই। তাই ধানের শীষের নেতাকর্মীদের কাজ হলো নিরীহ শান্ত নৌকার মার্কার ভোটারদেরকে সমাজিক ভাবে রাজনৈতিক ভাবে নিরাপত্তা দিয়ে কেন্দ্রে নিয়ে যেতে হবে। যারা ধানের শীষে ভোট দিয়েছে তারা ধানের শীষে ভোট দিবে, আর যারা কোনদিন ধানের শীষে ভোট দেয় নাই তাদেরকে ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন-সাম্প্রদায়িক-সম্প্রীতির বাংলাদেশ তৈরি করার এই রাজনীতি নিয়ে এবারের নির্বাচনে একমাত্র ব্যালট হচ্ছে ধানের শীষ। এই বার্তা প্রতিটি অমুসলিম ভাই-বোনদের কাছে পৌঁছে দিতে হবে বিএনপি নেতাকর্মীদের। প্রতিটি অমুসলিম ভাই-বোনদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। তারেক রহমানের পক্ষ থেকে অমুসলিম ভাই-বোনদের নিরাপত্তার দায়িত্ব আমি নিচ্ছি আর আমার পক্ষ থেকে আপনাদের (নেতাকর্মী) উপর অর্পন করছি। যদি কেউ অমুসলিম ভাই-বোনদের অধিকারে আঘাত করে আমরা তাদের চ্যালেঞ্চ করবো, তাদেরকে শাস্তি পেতে বাধ্য করবো।
এই কাজ করার জন্য ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠন করতে হবে। সেই জন্যই নিরীহ আওয়ামী লীগার যদি ভবিষ্যতে গণতান্ত্রিক রাজনীতি ফিরে পেতে চায়, অমুসলিম ভাই-বোনেরা যদি তার ধর্মী, রাজনৈতিক কিংবা সামাজিক অধিকারের নিরাপত্তা-নিশ্চয়তা চায় তাহলে এই নির্বাচনে তাদের একমাত্র মার্কা হবে ধানের শীষ।
উপজেলার ধানডোবা এলাকায় জনসংযোগ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে জহির উদ্দিন স্বপন বলেন-একটি পক্ষ ইর্ষান্বিত হয়ে ফাঁদ পেতেছে, উত্তেজনা তৈরি করতে চাইবে। তাই আমাদের বিজয় আনুষ্ঠানিক ভাবে ঘোষিত না হওয়া পর্যন্ত ধৈর্য্য বজায় রাখবো। নির্বাচনী ফলাফল গেজেট আকারে না আসা পর্যন্ত সবধরনের চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার জন্য নেতাকর্মীদের তিনি আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া, জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপি’র সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু প্রমূখ।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে 'আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা বিষয়ক কর্মশালা এবং গ্রাহক সমাবেশ' অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) এক কিশোর নিহত হয়েছেন। এতে আহত হয়েছে...
-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা বাজারে বিএনপির এক নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকানঘর দখল, চাঁদাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!