- প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৯ এএম
দেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিকায়ন করতে আন্তর্জাতিক ভ্যাট অ্যাসোসিয়েশনে বাংলাদেশের
মো. ইসমাইল।।
দেশের ভ্যাট ও কর ব্যবস্থায় অটোমেশন এবং ‘সিস্টেম ট্রাস্ট’ প্রবর্তনের লক্ষ্যে বিশিষ্ট ভ্যাট বিশেষজ্ঞ মো. আলিমুজ্জামান মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ভ্যাট অ্যাসোসিয়েশন (IVA)-এর সদস্যপদ লাভ করেছেন। বিশ্বব্যাংকের ভেন্ডর-ভ্যাট কনসালট্যান্ট এবং ‘দ্য রিয়েল কনসালটেশন (TRC)’-এর এই প্রতিষ্ঠাতা এখন থেকে সরাসরি বৈশ্বিক নীতিনির্ধারণী ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। মো. আলিমুজ্জামান বলেন, নতুন বাংলাদেশের কর ব্যবস্থাপনায় জোর দিতে চান করদাতার ব্যক্তিগত সততার ওপর নির্ভর না করে একটি স্বচ্ছ ও স্বয়ংক্রিয় প্রযুক্তিগত কাঠামোর মাধ্যমে ভ্যাট আদায় নিশ্চিত করা। নীতি সংস্কার করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের ভ্যাট আইন ও অটোমেশন প্রক্রিয়ায় সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে জোরালো ভূমিকা রাখা প্রয়োজন বলেও জানান তিনি। ভ্যাট মিসম্যাচ সমাধান দেশের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন, বাজারে বিদ্যমান ভ্যাট জটিলতা নিরসনে ৩০টিরও বেশি দেশের ভ্যাট ব্যবস্থার অভিজ্ঞতা বাংলাদেশে প্রয়োগ করা প্রয়োজন।
মো. আলিমুজ্জামান আরও জানান, "IVA-এর সদস্যপদ লাভ বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করার একটি বড় সুযোগ। আমরা চাই প্রযুক্তির মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত এবং ব্যবসায়বান্ধব ট্যাক্স ইকোসিস্টেম গড়ে তুলতে, যেখানে সিস্টেমই সঠিকতা নিশ্চিত করবে।"
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!