- প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ০৪:৪৯ পিএম
দেশ ও জাতির মঙ্গল কামনা করে গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দেশ ও জাতির মঙ্গল কামনা করে ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। যিশুখ্রিষ্টের পুনরুত্থান উপলক্ষে আয়োজিত এই দিনে বিশেষ প্রার্থনা ও গির্জায় উপাসনার আয়োজন করা হয়।
গোপালগঞ্জ খ্রিষ্টান ফেলোশীপের উদ্যোগে শহরের ঘোষেরচর ব্যাপটিস্ট চার্চে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে।
আজ রবিবার (০৫ এপ্রিল) সকালে জেলা শহরের ঘোষেরচর ব্যাপটিস্ট চার্চের ফাদার পাস্টর জিবেস্তা গমেজ প্রভাত প্রার্থনা ও ধর্মীয় সংগীত পরিবেশন করান। পরে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি স্বপন কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন খ্রিষ্টান ফোলোশীপের গোপালগঞ্জের সভাপতি শ্যামুয়েল এস বালা।
পরে দুপুরে মর্ধাহৃভোজ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে। এসব অনুষ্ঠানে ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এছাড়া জেলার বিভিন্ন গীর্জায় এ দিবসটি উদযাপিত হয়।
খ্রিষ্টান ধর্ম মতে, এই দিনে ঈশ্বরপুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপৎগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!