- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ১২:৪১ পিএম
ডেঙ্গুতে গৃহবধুর মৃত্যু, নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত ফিরোজা উপজেলার হাপানিয়া গ্রামের আল আমিন কবিরাজের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, রোববার সকাল এগারটার দিকে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় ফিরোজাকে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। ওইদিন রাত দশটার দিকে ফিরোজার শারিরিক অবস্থার অবনতি ঘটলে দায়িত্বরত নার্সদের রোগীর অবস্থা পর্যবেক্ষনের জন্য অনুরোধ করা হয়। কিন্তু কোন নার্সই রোগীর কাছে আসেনি। পরবর্তীতে রাত পৌনে এগারটার দিকে একপর্যায়ে অবহেলায় মারা যায় ফিরোজা।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. টিপু সুলতান বলেন, নার্সদের ডেকেও না পাওয়ার বিষয়টি রোগীর স্বজনরা আমার কাছে অভিযোগ করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে অর্ধেক রোগীই ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!